আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় গণমাধ্যম কর্মীদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
বাঘায় গণমাধ্যম কর্মীদের সন্মানে জামায়াতের ইফতার মাহফিল

Manual7 Ad Code
দোয়েল, বাঘা,(রাজশাহী) প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাঘায় গণমাধ্যম কর্মীদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ রমজান (৪ মার্চ-২৬) বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ কামিল মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাঘা উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল- মামুন এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, আড়ানী পৌর জামায়াতের আমীর অধ্যাপক মনিরুল ইসলাম জিঞ্জু, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী এমদাদুল হক, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম, বাঘা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী সবুজ মাহমুদ,বাজুবাঘা ইউনিয়ন জামায়াতের আমীর মাও: ওয়াজেত আলী।
বক্তারা বলেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। এ মাসে ইবাদত-বন্দেগি ও দোয়ার বিশেষ ফজিলত অন্য মাসের তুলনায় অনেক বেশী। এসময় তারা গণমাধ্যম কর্মীদের
অন্যায়, দুর্নীতি ও অপরাধীদের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের লেখনীর মাধ্যমে ভুমিকা রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: ইউনুস আলী।