আজ , ,

বরগুনায় ৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের পতাকা উত্তোলন

editor
প্রকাশিত March 7, 2026, 05:56 PM
বরগুনায় ৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের পতাকা উত্তোলন

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বেতাগী সরকারি কলেজ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ পতাকা উত্তোলন করা হয়।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুসার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ মার্চ উপলক্ষে এই প্রথমবারের মতো বেতাগী সরকারি কলেজ এলাকায় প্রকাশ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের পতাকা উত্তোলন করতে দেখা গেছে। পতাকা উত্তোলনের পর মেহেদী হাসান মুসা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন।

Manual5 Ad Code

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজ ৭ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণের দিন। আমি ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বেতাগী সরকারি কলেজে ছাত্রলীগের পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

Manual6 Ad Code

এ বিষয়ে কথা বলতে মেহেদী হাসান মুসার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর ভিত্তি করেই এই দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে এবং দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই ভাষণের প্রতি শ্রদ্ধা জানাতেই বেতাগী সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়েছে।’

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’