কুষ্টিয়া সদর উপজেলায় প্রকাশ্যে সাগর (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Manual3 Ad Code
রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌড়হাস কোল্ড স্টোরের পাশে এ ঘটনা ঘটে।
Manual3 Ad Code
নিহত সাগর চৌড়হাস ফুড গোডাউন এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Manual2 Ad Code
নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম অভিযোগ করে বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে ভাইয়ের বন্ধু প্রবালের ভাই ভিকি ও বিজয় ঘটনার আগে বেলা ১১টার দিকে আমাকে মারধর করে। মারধরের সময় তারা হুমকি দিয়ে বলে তোর ভাইকে (সাগর) ডেকে নিয়ে আয়। এরপর আমি সাগরকে খুঁজতে বের হই। কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে অসংখ্য কোপ দেওয়ার চিহৃ রয়েছে। বিশেষ করে গলায় ক্ষত চিহৃ বেশি।’
Manual2 Ad Code
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘ঘটনা জানতে পেরেছি। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’