আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৪ রাষ্ট্রদূতকে একযোগে প্রত্যাহার

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৪ রাষ্ট্রদূতকে একযোগে প্রত্যাহার

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

অন্তর্বর্তী সরকারের সময়ে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার।

এ ছাড়া, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার ক‌রা হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

Manual2 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।

একইসঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Manual2 Ad Code

এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকায় যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।