সিলেটে আমরা সংগঠন এর উদ্যোগে পান্থশালা প্রজেক্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেটে আমরা সংগঠন এর উদ্যোগে পান্থশালা প্রজেক্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর উদ্যোগে পবিত্র মাহে রামাদান উপলক্ষে পান্থশালা প্রজেক্টের আয়োজনে মাসব্যাপী ইফতার বিতরণ ও দোয়া মাহফিল কার্যক্রম চলমান।
রবিবার (৮ মার্চ) ) (১৮ তম রামাদানে) সিলেট মহানগরীর খোজারখোলা হযরত জংলীশাহ জামে মসজিদে সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম নাজ,ওমান থেকে প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন কামাল আহমেদ আম্বিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উৎফল বড়ুয়া, লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন সাইফুর রহমান ইমন, মাল্টা প্রবাসী মোহাম্মদ আরিফুল করিম। সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সোহাগ আহমেদ, সহ সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সহ সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব আহমেদ, সহ প্রচার সম্পাদক অলিউর রহমান আল-আমিন সহ যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম সাগর, সহ শিক্ষা সম্পাদক মাহমুদুল সিয়াম প্রমূখ।
প্রতি বছরের মত পবিত্র মাহে রামাদানে উপলক্ষে পান্থশালা প্রজেক্টের কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।