খোকসায় সাবেক ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন
খোকসায় সাবেক ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন
editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
Manual7 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
Manual7 Ad Code
কুষ্টিয়ার খোকসায় সাবেক ওসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধন করেছে।
Manual4 Ad Code
বুধবার (১১ মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীদের আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নিয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
Manual7 Ad Code
মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে ‘বর্ষণ ইলেকট্রনিঙ্’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। খোকসা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন তার কাছে এক লাখ টাকা অথবা তার মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন। টাকা বা ল্যাপটপ দিতে রাজি না হওয়ায় সাবেক ওসি মোতালেব হোসেন সন্ত্রাসী দিয়ে তাকে হুমকি দেন। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা সাবেক ওসি মোতালেব হোসেনের ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকির বিচার এবং ভুক্তভোগী ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, বুধবার (১ জানুয়ারি) কুষ্টিয়ার খোকসায় ইলেকট্রনিঙ্ ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করার অভিযোগ ওঠে খোকসা থানার তৎকালীন ওসি মোতালেব হোসেনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিষয়টি আলোচনায় আসার পর চলতি মাসের ২ মার্চ সকালে তাকে প্রত্যাহার করা হয়।