আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৪ আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর মামলা

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
কুষ্টিয়া-৪ আসনে ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর মামলা

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual6 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৮, কুষ্টিয়া-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী নির্বাচনে অনিয়ম এবং ভোটকারচুপির অভিযোগ এনে নির্বাচন ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। যার নির্বাচনী মামলা নং ২৮/২০২৬।

Manual5 Ad Code

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ মার্চ মামলাটি দাখিল করা হয়।

১১ মার্চ সকাল ১১টায় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মো: জাকির হোসেন অত্র মামলার শুনানিতে সন্তুষ্ট হয়ে মামলাটি গ্রহণ করেন এবং ভোট পুনঃগণনা করা কেনো হবে না সেই মর্মে আদেশ জারী করেন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় নথি বিজ্ঞ জেলা প্রশাসক, কুষ্টিয়ায়কে যথাযথভাবে সংরক্ষণ করার আদেশ প্রদান করেন।

Manual1 Ad Code

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন মহামান্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী কে,এম,মামুন-অর-রশীদ।

Manual7 Ad Code

মামলায় বিবাদী জেলা প্রশাসক কুষ্টিয়া ও কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের বিজয়ী প্রার্থী আফজাল হোসনের নামও রয়েছে বলে জানা গেছে।