আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

editor
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ
বাগেরহাটে পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে একাধিক ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার করা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে হামলার ঘটনায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল রাজু খানকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাদিম শেখকে (৩৩) গ্রেপ্তারে কচুয়া থানার এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ নাদিমকে আটক করে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি নাদীমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে দা দিয়ে কুপিয়ে তার ডান হাত গুরুতর আহত করে। এই সুযোগে হাতকড়াসহ আসামি নাদিম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Manual3 Ad Code

কচুয়া থানার ওসি মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হাতকড়া পরিহিত অবস্থায় পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual7 Ad Code