স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, তিন সন্তানসহ নারী আটক
স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, তিন সন্তানসহ নারী আটক
editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক:
জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে স্লোগান দেওয়ার অভিযোগে তিন সন্তানসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে মোসা. তাহমিনা আক্তার নামে ওই নারীকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা তিন সন্তানও উপস্থিত ছিল।
আটক তাহমিনা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, তিনি কুমিল্লার বাসিন্দা এবং বর্তমানে রাজধানীর লালবাগ এলাকায় বসবাস করছেন। আগে সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করলেও বর্তমানে তিনি কর্মহীন। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।
Manual4 Ad Code
তার ভাষ্য অনুযায়ী, তিনি সকালে বাসে করে তিন সন্তানকে সঙ্গে নিয়ে একাই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিলে পুলিশ তাকে আটক করে। সন্তানদের তিনি স্বেচ্ছায় সঙ্গে এনেছেন বলেও জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, ওই নারী আওয়ামী লীগের নামে লিফলেট বহন করছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন। তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Manual8 Ad Code
তবে তার সঙ্গে থাকা শিশুদের আটক করা হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।