আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

editor
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

Manual2 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নেতৃত্বে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে শাহ মোস্তফা রোডে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual5 Ad Code

Manual7 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাশেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Manual3 Ad Code