সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম এর সভাপতিত্বে রবিবার ২৯ মার্চ সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সিলেট মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলেই মহানগর এলাকায় জ্বালানি তেলের সরবরাহ সঠিক রাখাসহ এসংক্রান্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা ও তদসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি উপস্থিত সকলকে এ বিষয়ে আশ্বস্ত করার পাশাপাশি জ্বালানি তেলের বৈশ্বিক অবস্থার সুযোগ নিয়ে কোন অসাধু ব্যবসায়ী, মজুদদার কিংবা চোরাচালানকারীরা যাতে কোন অবৈধ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উক্ত সংক্রান্তে সিলেট মেট্রোপলিটন পুলিশের সর্বোচ্চ নজরদারী অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের প্রতিনিধিবৃন্দ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।