আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

editor
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও এলাকায় তার নিজ বাড়ি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

Manual2 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে ডিবির একজন কর্মকর্তা বলেন, জুলাই-আগষ্ট গণ অভ্যূত্থানে মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আব্দুল জলিল মন্ডল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন। ২০১৬ সালে তিনি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিনি অবসরে চলে যান।

Manual2 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual6 Ad Code