আজ বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির জাতীয় কাউন্সিল করতে কয়েক মাস লাগবে: ফখরুল

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ
বিএনপির জাতীয় কাউন্সিল করতে কয়েক মাস লাগবে: ফখরুল

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

জাতীয় কাউন্সিল করতে বিএনপির আরও কয়েক মাস সময় লাগবে। এর আগে দলের সাংগঠনিক কর্মকাণ্ড বাড়ানোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ঠা এপ্রিল) রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পরে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এদিন রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘণ্টা।

এতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও জাতীয় কাউন্সিলের বিষয়ের পাশাপাশি সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হওয়ার কথা বলেছেন নেতারা।

Manual1 Ad Code

সরকার গঠনের পর এটি বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক।

Manual6 Ad Code

এদিনের বৈঠক শেষে মহাসচিব বলেন, ‘‘আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কীভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে।

“আমরা মনে করি যে, খুব দ্রুতই চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।”

কাউন্সিল কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, এ জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।

Manual1 Ad Code

বিএনপির সবশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।

এদিনের বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ‘‘৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু সদস্য কিছু পরামর্শ দিয়েছেন।”

নির্বাচনের মাস খানেক আগে গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সবশেষ বৈঠক হয়।

বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।