আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে UYBDS-এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ
সিলেটে UYBDS-এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Manual7 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটে মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS)-এর উদ্যোগে একটি বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে সংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পেইনে প্রায় দেড় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় প্রায় ২০ জন স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহ প্রকাশ করেন, যা ভবিষ্যতের রক্তদাতা নেটওয়ার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব প্রশান্ত লিটন, সাংবাদিক উৎফল বড়ুয়া, সাংবাদিক আমীর হোসেন সোহাগ, সিলেট মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ এবং আজীবন সদস্য জনাব আব্দুর রহিম।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আবিদ হুসেন খান, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক হাম্মাদ বীন আনিছ সরকার, সদস্য আরিফ আহমদ, ইমদাদ ইভান ও ফাহিম আরিফ।
উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, “রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধি করে এবং জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে সহায়তা করে। যুব সমাজকে এ ধরনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি শক্তিশালী স্বেচ্ছায় রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।