আজ , ,

শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

editor
প্রকাশিত April 15, 2026, 05:17 PM
শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধে জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন

Manual7 Ad Code

মো: জাফর ইকবাল

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বৃদ্ধ বাবা নিহত ও অন্য ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ব্যক্তি হলেন আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত তার ছেলে শহিদুর মিয়া (৪৫)। উভয়ের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা চাকু দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

Manual5 Ad Code

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।