রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ
editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে ৬০ দিনের ‘ছাড়’ পাওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
Manual1 Ad Code
শুক্রবার (১৭ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
Manual3 Ad Code
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়েছে বাংলাদেশকে রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য নতুন করে ৬০ দিনের (১১ এপ্রিল থেকে ৯ জুন) বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্যের কোনো সত্যতা নেই উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে জ্বালানি বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো তথ্য বা মন্তব্য প্রদান করেননি।
মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, কথিত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে জ্বালানি বিভাগ কাউকে কোনো তথ্য দেয়নি। এই ধরনের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে দাফতরিকভাবে সরকারের কাছে কোনো তথ্য নেই।
Manual2 Ad Code
জ্বালানি বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এসব তথ্যকে ‘অননুমোদিত’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের সংবেদনশীল সংবাদ প্রচার জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সরকারের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের সই করা ওই বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।