আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী বিএনপির এমপি হলেও আমার অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান

editor
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
স্ত্রী বিএনপির এমপি হলেও আমার অবস্থান বদলাবে না: জিল্লুর রহমান

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় স্ত্রী ফাহমিদা হকের নাম প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টক শো উপস্থাপক জিল্লুর রহমান। স্ত্রীর সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রগুলো তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, স্ত্রীর কারণে পেশাগত কাজে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না।

Manual5 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিক্রিয়া জানান তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান।

Manual3 Ad Code

জিল্লুর রহমান বলেন, ফাহমিদা হকের জনসম্পৃক্ততা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি, সামাজিক উদ্যোগ এবং নীতিনির্ধারণ সংশ্লিষ্ট আলোচনায় সক্রিয় রয়েছেন। এসব অভিজ্ঞতার ধারাবাহিকতায়ই তিনি সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেন তিনি।

ফাহমিদার মনোনয়ন নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশজুড়ে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ, নানা সামাজিক বাস্তবতার মুখোমুখি হওয়া এবং লেখার মাধ্যমে জনপরিসরের আলোচনায় অংশ নিয়েছেন ফাহমিদা। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই তার রাজনীতি ও জনজীবনের প্রতি আগ্রহ ধীরে ধীরে বিকশিত হয়েছে।

নিজের পেশাগত অবস্থান প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, ‘আমার পেশাগত জীবন একজন সাংবাদিক, কলামিস্ট, টক শো উপস্থাপক এবং একটি নীতি গবেষণাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে দীর্ঘ কয়েক দশকের স্বাধীন পেশাগত কাজের মধ্য দিয়ে গড়ে উঠেছে। সেই পেশাগত দায়িত্ব ও অবস্থান অপরিবর্তিত থাকবে। ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি। আর আমার সাংবাদিকতা ও নীতি-আলোচনার ক্ষেত্রে যে স্বাধীনতা ও দায়বদ্ধতা নিয়ে এত দিন কাজ করেছি, সেই একই নীতিতে আমি আমার কাজ চালিয়ে যাব।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, একই পরিবারের সদস্য হয়েও ভিন্ন ভিন্ন জনভূমিকা পালন করা গণতন্ত্রে স্বাভাবিক বিষয়। তবে পেশাগত সততা ও স্বাধীনতা সব সময় অটুট থাকতে হবে।’

Manual5 Ad Code

ফাহমিদা হকের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে জিল্লুর রহমান আশা প্রকাশ করেন, তিনি সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক আলোচনায় ইতিবাচক ভূমিকা রাখবেন।