চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ : চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ : চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদল ও শাখা ছাত্রশিবির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে।
Manual4 Ad Code
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল হয়ে ২ নম্বর গেটে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
অন্যদিকে, রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, এ এফ রহমান হল, নিরাপত্তা দপ্তর হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
Manual2 Ad Code
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর গুপ্ত শিবির হামলা চালিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪২ জন কর্মী জীবন দিয়েছে। আর কোনো গুপ্ত রাজনীতি করতে দেওয়া হবে না, করলে জাতীয়তাবাদী ছাত্রদল তা শক্ত হাতে প্রতিহত করবে।
অন্যদিকে বিক্ষোভ মিছিল শেষে চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলে, সেটির ওপর আবারও হামলা চালানো হয়েছে। বিভিন্ন কলেজ থেকে ছাত্র নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ এনে এই হামলা করা হয়েছে। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, দেশের মানুষ আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি চায় না।
তিনি আরও বলেন, আপনারা হাসিনার পথ বেছে নেবেন না। বর্তমান প্রধানমন্ত্রী লন্ডন থেকে আসার সময় ‘গুপ্ত’ শব্দটি আমদানি করেছেন। তিনি এই শব্দ কোথায় পেয়েছেন? যখন তাকে দেশে আসতে বলা হতো, তখন বলা হতো ওপর মহলের নির্দেশ লাগবে সেই প্রেসক্রিপশন থেকেই এই শব্দ এসেছে। যারা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, ঘাম ঝরিয়েছে, বন্ধু হারিয়েছে, ক্লাস ছেড়ে রাজপথে নেমেছে তাদেরকে আপনি গুপ্ত বলছেন? তাহলে গত ১৫ বছর আপনি কোথায় ছিলেন? সুএঃ ঢাকা পোস্ট