রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে যায়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এমতাবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
Manual1 Ad Code
এর আগে, আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ব্যক্তি সিটি করপোরেশনের শ্রমিক, সড়কে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাখালী থেকে গাজীপুরগামী ‘ভুঁইয়া পরিবহন’-এর একটি বাসে তৃতীয় লিঙ্গের কিছু ব্যক্তি উঠতে চাইলে চালক ও বাসের হেলপার বাধা দেয়। হাতাহাতির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এ সময় সড়কে আগে থেকে কাজ করা সিটি করপোরেশনের দুই শ্রমিক বাসের ধাক্কায় প্রাণ হারান।
Manual4 Ad Code
দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নিয়েছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন (পুরুষ) নিহত হন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।