আজ শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ণ
মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

মাগুরায় তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লোডশেডিংয়ে দিনে ও রাতে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

Manual3 Ad Code

পরীক্ষার্থীদের অভিযোগ, দিনে রাতে ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না।

এসএসসি পরীক্ষার্থী অধরা বলেন, মাত্র বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এখনো অনেক বিষয়ের পরীক্ষা বাকি। এরই মধ্যে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। ফলে আমি দিনে ও রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাই আমাকে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতে হয়। বিদ্যুতের এই ভেলকিবাজ খেলায় বিপাকে পড়েছি আমরা।

শিক্ষার্থী তিতলি বিশ্বাস বলেন, দিনে ৪-৫ ঘণ্টা ও রাতে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। আগামীতে অনেক কঠিন বিষয় পরীক্ষা রয়েছে। দিন রাতে আমাদের ঠিকভাবে পড়াশোনা করতে হয়। তাই বিদ্যুৎ ঠিকমতো না থাকলে পড়াশোনা করতে খুব কষ্ট হচ্ছে।

Manual2 Ad Code

বজরুক শ্রীকুন্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাত্র এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং। এতে শিক্ষার্থীরা দিনে-রাতে ঠিকমতো পড়তে পারছে না। আগামী দিনগুলোতে পরীক্ষার্থীদের অনেক কঠিন বিষয়ের পরীক্ষা। তাই লোডশেডিংয়ে তারা বিপাকে পড়েছে।সুএ: জাগোনিউজ

Manual4 Ad Code