আজ সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ণ
বড়লেখায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

Manual5 Ad Code

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশে খেলার সময় পুকুরে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬শে এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মরিয়ম ওই গ্রামের আরব আমিরাত প্রবাসী আব্দুল গফুরের একমাত্র মেয়ে।

Manual1 Ad Code

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, রোববার দুপুরে শিশু মরিয়ম বাড়ির আঙ্গিনায় অন্য শিশুদের সঙ্গে খেলা করছিলো। খেলার একপর্যায়ে সে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। মরিয়মকে পানিতে ডুবতে দেখে তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির প্রাণ হারায়।

Manual5 Ad Code

শিশু মরিয়মের এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বিকেল বেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানান।

Manual3 Ad Code