আজ শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“সিনড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায় বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত “

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
“সিনড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায় বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত “

Manual4 Ad Code

সিলেট প্রতিনিধি :

Manual1 Ad Code

সিনড নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায় বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) সিলেট প্রেসবিটারিয়ান সিনড-র একটি খ্রিষ্টিয়ান প্রতিনিধিদল সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দুইজন একান্ত সচিব বিজন কান্তি সরকার ও  সাইমুম পারভেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি. অধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনডের মডারেটর রেভারেন্ড এব্রিসন পতাম, সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, বোর্ড সদস্য মি. জিডিশন প্রধান সুছিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ (এফপিসিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Manual1 Ad Code

বিশেষ করে খাসিয়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষা কার্যক্রমে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয় এবং এ ক্ষেত্রে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি খাসিয়া পরিবারগুলোর পেশাগত অবস্থা, পারিবারিক আয় এবং বিশেষত যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও সচিবদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

Manual7 Ad Code

এছাড়া খাসিয়া সম্প্রদায়ের ভূমি অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণের বিষয়ে জোরালো দাবি উত্থাপন করা হয়। একই সঙ্গে খাসিয়া ভাষার বর্ণমালার প্রয়োজনীয়তা ও এর সরকারি স্বীকৃতির দাবিও প্রতিনিধিদল দৃঢ়ভাবে উপস্থাপন করে।

Manual2 Ad Code