মৌলভীবাজারে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারে মহান মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
editor
প্রকাশিত May 1, 2026, 03:12 PM
Manual4 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ইং, উপলক্ষে মৌলভীবাজারে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual3 Ad Code
শুক্রবার ( ১লা মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়।
Manual3 Ad Code
পরে শিল্পকলা একাডেমিতে মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Manual1 Ad Code
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক, স্থানীয় সরকার রুবেল মাহমুদ বলেন, “শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। শ্রমিকদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
Manual1 Ad Code
” তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য দক্ষ ও সুরক্ষিত শ্রমশক্তি অপরিহার্য। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার, মৌলভীবাজার, জেলা পরিষদ প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মৌলভীবাজার এবং স্বাগত বক্তব্য দেন- উপপরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। শ্রমিকদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।