আজ রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে দেশের ১১ জেলায় ঝড়সহ বজ্রপাতের আশঙ্কা

editor
প্রকাশিত মে ১, ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
রাতে দেশের ১১ জেলায় ঝড়সহ বজ্রপাতের আশঙ্কা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

রাতে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।

শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Manual7 Ad Code

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই দমকা বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এমন পরিস্থিতিতে ১১ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual6 Ad Code

দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এমন পরিস্থিতিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

Manual4 Ad Code