জলঢাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
জলঢাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন
editor
প্রকাশিত মে ২, ২০২৬, ০২:৩২ অপরাহ্ণ
Manual4 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
“দুনিয়ার মজদুর, এক হও লড়াই কর,মে দিবসের অঙ্গিকার গর্জে উঠুক আর একবার”—এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১লা মে) সকালে জলঢাকা মটর শ্রমিক ইউনিয়ন,ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে বাসস্ট্যান্ড শ্রমিক কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম,উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ট্রাক শাখার সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।