সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
editor
প্রকাশিত মে ২, ২০২৬, ০৩:০৯ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
সিলেটে মুষলধারে বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Manual7 Ad Code
শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে নেমে সরাসরি মাজারে যান তিনি।
Manual1 Ad Code
হজরত শাহজালাল (রহ.) মাজারে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী।
Manual1 Ad Code
এ সময় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীও উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমে বৃষ্টি উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।
মাজারে যাওয়ার পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ জড়ো হন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান।
Manual7 Ad Code
তারেক রহমান নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। মাজার জিয়ারত করে শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশ যোগ দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে আজ রাতে ঢাকায় ফিরবেন।
গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।