আমিরাতে হামলা চালিয়েছে ইরান, তেল স্থাপনায় আগুনে তিন ভারতীয় আহত
আমিরাতে হামলা চালিয়েছে ইরান, তেল স্থাপনায় আগুনে তিন ভারতীয় আহত
editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশের তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান।
সোমবার (৪ মে) সন্ধ্যার দিকে ঘটা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Manual3 Ad Code
দেশটির দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়।
Manual7 Ad Code
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে মোট চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় আমিরাতি বাহিনী এবং অন্য একটি সমুদ্রে গিয়ে পড়ে। তবে ফুজাইরাহ প্রদেশের একটি তেল স্থাপনায় ড্রোন আঘাত হানতে সক্ষম হয়েছে।
ফুজাইরাহ মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ড্রোন হামলার পরপরই ওই পেট্রোলিয়াম শিল্প এলাকায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জরুরি ভিত্তিতে সিভিল ডিফেন্স মোতায়েন করা হয়েছে। এই হামলায় তিন জন ভারতীয় কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের আঘাত আশঙ্কাজনক নয়।