অবৈধ বাংলাদেশিদের’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত
অবৈধ বাংলাদেশিদের’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত
editor
প্রকাশিত মে ৭, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠাতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (৭ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের জবাবে এই অবস্থান পরিষ্কার করেন।
Manual1 Ad Code
ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল জানান, ভারত থেকে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে বাংলাদেশের পক্ষ থেকে আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, বর্তমানে ২ হাজার ৮৬০টিরও বেশি জাতীয়তা যাচাইয়ের মামলা বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এর মধ্যে অনেকগুলো মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত অবস্থায় আছে। জয়সোয়াল আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ দ্রুত এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে যাতে একটি সুশৃঙ্খল প্রত্যাবাসন নিশ্চিত করা যায়।
Manual6 Ad Code
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল পরবর্তী সময়ে বাংলাদেশি এক মন্ত্রীর দেওয়া ‘পুশব্যাক’ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে ভারতের মুখপাত্র বলেন, “যেকোনো বিদেশি নাগরিক যিনি অবৈধভাবে ভারতে অবস্থান করছেন, তাকে প্রচলিত আইন এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী অবশ্যই ফেরত পাঠানো হবে। এটি আমাদের নিয়মিত নীতির অংশ।”
Manual6 Ad Code
ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশের অভিন্ন ৫৪টি নদী নিয়েও প্রশ্ন তোলা হয়। এর জবাবে জয়সোয়াল বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান পানিসংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য একটি সুসংগঠিত দ্বিপক্ষীয় মেকানিজম বা ব্যবস্থা রয়েছে। এই দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর বৈঠক নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং উভয় দেশের স্বার্থ রক্ষায় আলোচনা অব্যাহত রয়েছে।