আজ মঙ্গলবার, ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ণ
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual5 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) বাদ মাগরিব বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরপুর জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন শিকদার, বেকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা ছামিনুর ইসলাম, সেক্রেটারি মো. জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, “পবিত্র কুরআন মানবজাতির মুক্তির দিশারি। কুরআনের প্রেমিকরা অকাতরে জীবন বিসর্জন দিতে পারে, কিন্তু কুরআনের অবমাননা কখনো সহ্য করতে পারে না।” তিনি আরও বলেন, কুরআনের বিধান অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এসময় তিনি কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. শামছুল হক বলেন, বর্তমান প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কুরআন রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ইউনিয়ন জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।