এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের অর্ধেক আসন
এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের অর্ধেক আসন
editor
প্রকাশিত October 31, 2026, 09:59 PM
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও অর্ধেকের বেশি বা প্রায় ৭ লাখ আসন ফাঁকা থেকে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে থাকা মোট আসনসংখ্যা এবং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
Manual5 Ad Code
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন ফাঁকা থাকবে। অর্থাৎ মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম।
Manual1 Ad Code
এদিকে শুধু আসনসংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম হওয়াই নয়, পরীক্ষার সামগ্রিক ফলাফল এবং জিপিএ-৫ অর্জনের হার কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল না থাকায় অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি যোগ্যতার শর্ত পূরণ করতে পারবেন না। ফলে পর্যাপ্ত আসন থাকা সত্ত্বেও যোগ্যতার শর্তের কারণে অনেকের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত হতে পারে।
ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও কোনো বিশ্ববিদ্যালয় কতটুকু যোগ্যতার মানদণ্ড শিথিল বা পরিবর্তন করে শিক্ষার্থী ভর্তি করাবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিবেচনার বিষয়।