আজ , ,

সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে গোলাগুলি

editor
প্রকাশিত October 31, 2026, 04:56 PM
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে গোলাগুলি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র
কর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলছে।

Manual8 Ad Code

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এই গোলাগুলি শুরু হয়।

Manual2 Ad Code

পুলিশ সূত্র থেকে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই গোলাগুলিতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আজ দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি বেশ দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন

Manual6 Ad Code