আজ মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ০৭:০৩ অপরাহ্ণ
হবিগঞ্জের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

হবিগঞ্জ থেকে সিলেটমুখী বিরতিহীন বাস মৌলভীবাজারে আটকে দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জ থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়।

Manual7 Ad Code

এর আগে সোমবার রাতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। এ সময় তারা বাস চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানান।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী বলেন, গত রোববার সকাল ৭টা থেকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন ক্ষমতাবলে তার লোকজন দিয়ে শেরপুর নামক স্থানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস আটক করে রাখছেন। দুদিনে ৩৫/৪০টি গাড়ি আটক করে রাখা হয়। এছাড়া প্রায় ২শ শ্রমিক সেখানে অনিরাপদ অবস্থায় রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ মটর মালিক বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসকের সঙ্গে সকালে কথা হয়েছে। উনাকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছি। আশা করছি দ্রুতই বিষয়টির সমাধান হবে।

এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে তারা জানতে পারছেন বাস চলাচল বন্ধ। ফলে যাত্রীরা সিএনজি বা অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ যাচ্ছেন। সেখান থেকে বাসে গন্তব্য যাচ্ছেন। আর এ সুযোগে সিএনজিচালিত অটোচালকরা ভাড়া বেশি আদায় করছেন।সুএঃ যুগান্তর