আজ রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
জুড়ীতে দুর্গম এলাকার শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Manual4 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজারের জুড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ২য় পর্যায় কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্কুলের দুর্গম এলাকার হত দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু সহ অনেকেই।

Manual3 Ad Code

এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের যাতায়াত সহজ করতে এবং ঝরে পড়া রোধে বাইসাইকেল বিতরণ একটি ভালো উদ্যোগ। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বেশি হওয়ায় দুর্গম এলাকার শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারত না, সাইকেল পাওয়ায় এখন তারা সহজে ও দ্রুত সময়ে স্কুলে যেতে পারবে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং ঝরে পড়ার হার কমে যাবে।