আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Manual6 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ায় হত্যা মামলার পলাতক আসামী সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সানোয়ার হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) রাতে শহরের মজমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

সানোয়ার হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও ইউসুফ শেখ হত্যা মামলার পলাতক আসামি। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দুর্বাচারা এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে।

Manual5 Ad Code

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইউসুফ শেখকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে ১৮ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৭৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার ৫ নম্বর আসামি সানোয়ার হোসেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Manual5 Ad Code

জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি বলেন, “সানোয়ারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যাচেষ্টা, ভাঙচুর ও লুটপাটসহ একাধিক মামলা রয়েছে।”