আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
শরীয়তপুর ও ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

নিষিদ্ধ ঘোষিত দুটি সংগঠনের নেতা-কর্মীরা দেশের দুই জেলায় প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছেন। শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা পৃথক মিছিল বের করেন। দুটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। উভয় ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) দুপুরে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় ব্যানার হাতে নিয়ে মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। মিছিলের সামনের অংশে ছিলেন শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদার। তিনি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে স্লোগান দিচ্ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কারাগারে থাকা সব রাজনীতিবিদের মুক্তির দাবি জানান।

মিছিলের ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে।

Manual1 Ad Code

এর আগে শনিবার রাতে ও রোববার সকালে জাজিরার তিনটি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Manual7 Ad Code

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, ‘নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে, এমন একটি ভিডিও গতকাল আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি। এখনো তাদের শনাক্ত করতে পারিনি। আর আজ কোনো মিছিল হয়েছে, এমন তথ্য আমাদের কাছে নেই। যেহেতু আমাদের থানার সীমানার সঙ্গে শরীয়তপুর সদর, নড়িয়া ও মাদারীপুরের শিবচর থানার সীমানা রয়েছে, তাই অন্য কোনো থানার সীমানায় এমন কর্মসূচি হতে পারে। আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি।’

অন্যদিকে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহর বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, মিছিলটির নেতৃত্ব দেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান। এতে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ আরও অনেকে।

Manual1 Ad Code

রোববার রাত সাড়ে নয়টার দিকে ‘অমিও সরকার’ নামের এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা একটি ব্যানার নিয়ে সড়কের পাশ দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিচ্ছেন। ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা’ এবং ইংরেজিতে ‘বাংলাদেশ রাইজ এগেইন’ লেখা ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ‘শহর বা এর আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি। প্রাথমিকভাবে ভিডিওটি দেখে স্থানটি চিহ্নিত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।’সুএ: ইত্তেফাক