আজ মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মে ১৯, ২০২৬, ০৯:৩০ অপরাহ্ণ
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত কার্যালয়ের একটি লিভিং রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নলেন ধর (৩৮)। তিনি ভারতের হারিয়ানা রাজ্যের চন্ডিগড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম রাম নিওয়াস।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিভিং রুম থেকে বাথরুমে যাওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নলেন ধরের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

ওসি আরও জানান, ঘটনাস্থলে কোনো সংঘর্ষের আলামত বা শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code