কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শহর সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিবুল ইসলাম (১৭) সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
Manual4 Ad Code
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা।
Manual1 Ad Code
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
Manual2 Ad Code
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
দুই বন্ধুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।