আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রামিসা হত্যার বিচার দাবি: লোহাগাড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ ও মানববন্ধন

editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
শিশু রামিসা হত্যার বিচার দাবি: লোহাগাড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ ও মানববন্ধন

Manual3 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং অপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা।
​গত ২১ মে (বৃহস্পতিবার) এশা’র নামায শেষে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাতীয় নাগরিক পার্টি (NCTB)’র প্রধান সমন্বয়ক জহির এবং ছাত্র প্রতিনিধি মির্জা তামিমের যৌথ নেতৃত্বে এ প্রতিবাদী কর্মসূচি সম্পন্ন হয়। এতে স্থানীয় বিভিন্ন স্তরের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অপরাধীদের আইনের সর্বোচ্চ শাস্তি না দিয়ে পার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সাধারণ জনগণ তা মেনে নেবে না এবং ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেই প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। সমাজ থেকে এ ধরনের জঘন্য অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।