জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর-১০ , সড়ক অবরোধ যান চলাচল বন্ধ
জাস্টিস ফর রামিসা’ স্লোগানে উত্তাল মিরপুর-১০ , সড়ক অবরোধ যান চলাচল বন্ধ
editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা।
Manual8 Ad Code
আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর আন্দোলনকারীরা গোলচত্বরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। এতে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
Manual1 Ad Code
বিক্ষোভকারীরা ‘জাস্টিস ফর রামিসা’, ‘ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, শিশু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বন্ধেরও আহ্বান জানান তারা।
এর আগেও বৃহস্পতিবার রাতে একই দাবিতে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভ হয়েছিল। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Manual1 Ad Code
গত ১৯শে মে রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে ৭ বছরের শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত এগিয়ে চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।