আজ শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

editor
প্রকাশিত মে ২৬, ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ণ
আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

গেল সপ্তাহের পুরোটা জুড়েই রাজাধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে গেছে। আবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিও হয় প্রচুর। সেই তুলনায় মঙ্গলবার (২৬ মে) বৃষ্টির পরিমাণ বেশি।

রাজধানীতেই এদিন সকাল ছয়টা থেকে পরের ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়। আজ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট বিভাগের নানা স্থানে বৃষ্টি হয়েছে সকাল থেকেই। রংপুর বিভাগ বাদ দিয়ে দেশের বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। দক্ষিণে অবশ্য সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কম।

Manual3 Ad Code

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকিটা সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস বলছে, বুধবার (২৭ মে) রাতে রাজধানীতে অনেকটা বৃষ্টি হতে পারে। তবে পরশু বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আজ তাপপ্রবাহ কমে যেতে পারে।

এদিকে, শুক্রবার (২৯ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Manual5 Ad Code

আর শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এইদিন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code