সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ৩
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ৩
editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০১:০২ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থিত র্যাব-১২-এর প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
Manual3 Ad Code
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সলঙ্গার অটোরিকশাচালক সোরমান হোসেন (৩৫) এবং একই এলাকার আঙ্গারু গ্রামের কাঠমিস্ত্রি গোবিন্দ সূত্রধর (৪০)। নিহত আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অটোরিকশাটি হাটিকুমরুল এলাকা থেকে দুজন যাত্রী নিয়ে তাড়াশের অভিমুখে রওনা হয়েছিল। পথিমধ্যে সিএনজিটি মহাসড়কের র্যাব কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় সিএনজিটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায় এবং অটোরিকশায় থাকা চালক ও দুই যাত্রী গুরুতর জখম হন।
Manual2 Ad Code
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত সরে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।সুএ:ইত্তেফাক