আজ শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: রহস্য উদঘাটনে ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৭:২০ অপরাহ্ণ
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: রহস্য উদঘাটনে ঘটনাস্থলে বম্ব ডিসপোজাল ইউনিট

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও রহস্য উদ্‌ঘাটনে ঘটনাস্থলে গেছে ঢাকা মহানগর পুলিশ-এর বম্ব ডিসপোজাল ইউনিট। সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাসের উপস্থিতি বা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Manual5 Ad Code

বুধবার (২৭ মে) দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে পৌঁছায়।

Manual1 Ad Code

ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানিয়েছেন, যে কক্ষে নবজাতকেরা মারা গেছে, সেখানে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা, ছড়ালে সেটি কী ধরনের গ্যাস এবং কী পরিমাণে ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Manual7 Ad Code

এর আগে বেলা ১১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে প্রবেশ করে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। প্রায় এক ঘণ্টা ধরে তারা সেখানে কাজ করেন।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমরা ছয় শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। সিআইডির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।