আজ বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা অসুস্থ, মায়ের প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির মেয়ের আবেদন

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৯:০১ অপরাহ্ণ
বাবা অসুস্থ, মায়ের প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির মেয়ের আবেদন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

মানবিক বিবেচনায় আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে সাত দিন প্যারোলে মুক্তি দিতে আবেদন করেছেন তাঁর মেয়ে।

বুধবার (২৭ মে) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ এই আবেদন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও অন্যান্য নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।

আবেদনে বলা হয়, “দীপু মনি ২০২৪ সালের ২০ অগাস্ট মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার হন৷ পরবর্তীতে আরো ৩৭টি মামলায় পুনরায় গ্রেপ্তার হয়ে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন। তিনি তদন্তাধীন মামলাগুলোর একজন আসামি।

Manual4 Ad Code

হুইল চেয়ারে করে গত ২৬ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনির সঙ্গে দেখা করতে আসেন তাঁর অসুস্থ্য স্বামী তৌফীক নাওয়াজ।

“বন্দির স্বামী তৌফীক নাওয়াজ বর্তমানে মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি ক্যান্সার, লিভার ও স্ট্রোকের রোগী হিসেবে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। গত মঙ্গলবার রক্ত দেওয়ার পরে হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখন অবস্থা আশঙ্কাজনক।

“দীপু মনি প্রায় ২১ মাস কারাগারে বন্দি আছেন। স্বামীর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন পাশে থাকতে পারেননি। বর্তমানে এই সংকটাপন্ন মুহূর্তে স্বামীর পাশে থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা তদারকির জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি ও অপরিহার্য। সম্পূর্ণ মানবিক কারণে এই চরম বিপর্যয়ের মুহূর্তে তার প্যারোলে মুক্তি পাওয়া আবশ্যক।”

আবেদনে অসুস্থ স্বামীর জীবন রক্ষার চেষ্টা এবং পরিস্থিতির অবনতি ঘটলে শেষ মুহূর্তে স্বামীর পাশে থাকার জন্য দীপু মনির সাত দিনের প্যারোলে মুক্তির আর্জি জানানো হয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, “দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন। এ জন্য দীপু মনির সাত দিন প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন তার মেয়ে৷”

Manual6 Ad Code

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক আবেদন পেয়েছেন স্বীকার করে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তথ্য দিয়েছেন।

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual8 Ad Code