আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ৩০, ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Manual1 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
সিলেট জেলা পুলিশকে পবিত্র ঈদ-উল-আজহার আনন্দে শামিল করতে পুলিশ সুপারের বাসভবনে আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ২০২৬।
শুক্রবার (২৯ মে)  সন্ধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল‌্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট-০৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মিফতাহ্ সিদ্দিকী সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কেন্দ্রীয় কমিটি। উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ারুল হক এবং জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার প্রত্যাশা করেন।