বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
বাঘা পৌর বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
editor
প্রকাশিত মে ৩০, ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
Manual7 Ad Code
দোয়েল, বাঘা,,রাজশাহী, প্রতিনিধিঃ
বাঘা পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩০ মে) বিকেলে শাহদৌলা সরকারি কলেজের একটি কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বাধীনতার ঘোষণা ও দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেন। বক্তারা তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য সাইফুল ইসলাম,মুখলেছুর রহমান মুকুল,সুরুজ্জামান সুরুজ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম লফি, সনাতন ধর্মীয় নেতা স্বপন সাহা প্রমুখ। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী।
উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন,সাবেক আহŸায়ক হামিদুল হক,যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম, স্বেচ্চাসেবক দলের নেতা সহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।