আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৬:৫০ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবনের একটি টয়লেটের জানালার গ্রিল থেকে মো. কামাল হোসেন (৪৭) নামে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

Manual2 Ad Code

সোমবার (১ জুন) দুপুরে বিজয় একাত্তর ভবনের সপ্তম তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

কামাল হোসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কর্মরত সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তারা গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেন। সুএঃ যুগান্তর

Manual2 Ad Code

 

Manual1 Ad Code