আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন তোফায়েল আহমেদের

editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
ধানমন্ডিতে প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন তোফায়েল আহমেদের

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক,প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১জুন) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতা, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Manual7 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে তাঁর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে। মঙ্গলবার ২রা জুন হেলিকপ্টার অথবা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে করে তাঁর মরদেহ ভোলায় নেওয়া হবে।

সেখানে জোহরের নামাজের পর ভোলা জিলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সোমবার ১লা জুন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

Manual3 Ad Code

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

Manual5 Ad Code

 

 

Manual8 Ad Code