রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত
রাবির বাঘা উপজেলার শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত
editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
Manual4 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
ঈদুল আজহার পর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মেতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলার শিক্ষার্থীরা।
রোববার (৩১ মে ২০২৬) বিকেলে শাহদৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করে “বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়”।
“শিক্ষার আলো জ্বেলে শক্তিশালী, বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি” – এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে বাঘা উপজেলার শিক্ষা, উন্নয়ন ও শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান সজিব। প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও সেখ ইতি আক্তার মুনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ অন্তর। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপ কমিশনার আবুল কালাম আজাদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,কামরুজ্জামান সেন্টু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর ইসলাম,রাজশাহী জেলা ছাত্র দলের আহŸায়ক এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার,চারঘাট ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মেহেদী হাসান ও রায়হানুল হক প্রান্ত।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাঘা উপজেলা ছাত্র কল্যাণ সমিতি। সমিতির নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।