নারী কারারক্ষীর সঙ্গে অডিও ভাইরাল, জেল সুপারকে স্ট্যান্ড রিলিজ
নারী কারারক্ষীর সঙ্গে অডিও ভাইরাল, জেল সুপারকে স্ট্যান্ড রিলিজ
editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
নারী কারারক্ষীর সঙ্গে অনৈতিক প্রস্তাবের অডিও ভাইরাল হওয়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
Manual5 Ad Code
বুধবার (৩ জুন) কারা অধিদফতরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
Manual1 Ad Code
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের কারা প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।
চট্টগ্রাম কারাগারের হসপিটালাইজড প্রিজনার্স সিকিউরিটি ইউনিটের কারা তত্ত্বাবধায়ক মো. আনোয়ারুল করিম কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। এমন আদেশও দেয়া হয় প্রজ্ঞাপনে।
প্রসঙ্গত কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. দিদারুল আলমের সাথে একই কারাগারের একজন নারী কারারক্ষীর একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয়। মোবাইল ফোনের ওই কথোপকথনে জেল সুপার তার নারী সহকর্মীকে বিভিন্ন কুরুচিপূর্ণ ইঙ্গিত দেন।