আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান। দেশের ফিরে সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছেন তিনি।

Manual3 Ad Code

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে তার বিজয় সবার আন্তরিক প্রচেষ্টার ফল।

Manual4 Ad Code

একসঙ্গে দুই পদে দায়িত্ব পালন করবেন কিনা কিংবা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তখন আমি তার ব্যক্তিগত সচিব ছিলাম এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। তিনি একই সময়ে দুটি দায়িত্বই পূর্ণকালীনভাবে পালন করেছেন।”

Manual3 Ad Code

তিনি আরও বলেন, “সেই সময় ইন্টারনেট বা আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। এখন প্রযুক্তির কারণে দায়িত্ব পালন আরও মসৃণভাবে করা সম্ভব।”

Manual1 Ad Code

একসঙ্গে দুই পদে থাকছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘এটা আমি আগেই পরিষ্কার করে দিয়েছি। এখন যিনি সভাপতি আছেন উনি জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। উনি গ্রীন পার্টির নেতা ছিলেন, গ্রীন পার্টি ইলেকশনে হেরেছে সুতরাং পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি।’’